আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. আরমান হোসেন ওরফে সাদীর (২৩) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ এই আদেশ দেন। এর আগে নগরের বাকলিয়া থানার মামলায় তিনি গ্রেপ্তার হন।